ঢাকা, বুধবার   ২৯ এপ্রিল ২০২৬

বৃষ্টির বাধায় পরিত্যক্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ২য় টি-টোয়েন্টি ম্যাচ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৩৫, ২৯ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষার পরও খেলা শুরু করা সম্ভব হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) ম্যাচটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

এদিকে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। এরপর প্রায় আড়াইঘন্টা অপেক্ষার পরও বৃষ্টি বন্ধ না হওয়ায় ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

ঢাকায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ট্রফি উঠবে কাদের হাতে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি