ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৯, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

আইসিসির মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। তাইজুল ইসলাম ও নেপালের অলরাউন্ডার দীপন্দ্র সিং আয়ারকে পেছনে ফেলেছেন তিনি। 

ক্যারিয়ারে দ্বিতীয়বার এই স্বীকৃতি পেলেন মুশফিকুর। এর আগে ২০২১ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে দুর্দান্ত অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার পেয়েছেন মুশফিকুর রহিম। 

ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতা দেখিয়ে সিরিজ সেরার পুরস্কার পান মুশফিকুর। 

প্রথম টেস্টে ৭১ রানের পর দ্বিতীয় টেস্টে ১৩৭ রানের দারুণ ইনিংস খেলেন মুশফিক। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটিই ছিল তার সেরা অর্জন।

অন্যদিকে, নারীদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার লরেন বেল। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে তিনি পাকিস্তানের গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ম্যাডি গ্রিনকে পেছনে ফেলেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি