২ উইকেটে ২০০ পার, চালকের আসনে বাংলাদেশ
প্রকাশিত : ১০:১১, ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ দল। ডারউন টেস্টে এরই মধ্যে লিড নিয়েছে টাইগাররা। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর ২ উইকেটেই ২০০ পার করেছে টাইগাররা।
বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০১ রান। তানজিদ হাসান তামিম ৮৮ আর নাজমুল হোসেন শান্ত ৩৩ রানে অপরাজিত আছেন।
১ উইকেটে ৯৬ রানে শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দিয়েছে তারা। মুমিনুল ৪৯ রানে থেমেছেন। আর ১০২ বলে ফিফটি করা তানজিদ সেঞ্চুরির পথে ছুটছেন।
দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।
তবে ভুল করেননি তামিম। নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরেকটি বড় জুটি গড়ার পথে আছেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।










