ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

সানি লিওনকে গেইলের চ্যালেঞ্জ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ১৭ জুলাই ২০১৭ | আপডেট: ০৯:১১, ২০ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বোর্ডের সঙ্গে বিবাদ মিটিয়ে জাতীয় দলে ফেরা ক্রিস গেইল খোশ মেজাজেই আছেন। আর খোশ মেজাজে থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তার নাচের ভিডিওতে।

সম্প্রতি বলিউড সেনসেশন সানি লিওনের ‘লায়লা ও লায়লা’ গানটির সঙ্গে নেচেছেন ক্রিস গেইল। ইনস্টাগ্রামে নাচের এ ভিডিও পোস্ট করেছেন তিনি।

নাচ শেষে ইনস্টাগ্রামে দারুণ এক চ্যালেঞ্জ ছুড়ে বসেন ক্রিস গেইল। আর সেখানে শুধু সানি লিওন নয়, বিশ্বের সব নারীকে তার মতো নাচতে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেন, যে এভাবে নাচতে পারবে আমি তাকে পাঁচ হাজার ডলার পুরস্কার দেব। সেরা পাঁচটি নাচ আমি আমার পেজে শেয়ার করব। আর ২৪ জুলাই বিজেতা ঘোষণা করা হবে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি