ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রিয়াদ-সানজামুলের ৫০ রানের জুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে দ্রুত তিন উইকেট হারিয়ে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। সেই জায়গা থেকে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সানজামুল।
মাহমুদুল্লাহ ও রিয়াদের ব্যাট থেকে এসেছে ৫০ রানের জুটি। দলীয় ৪১৭ রানে ৭ম উইকেটের পতনের পর মাঠে আসেন অলরাউন্ডার সানজামুল। ধীরে সুস্থে খেলে অধিনায়ক ও সানজামুল জুটি ৫০ রান যোগ করে।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের রান ৪৬৭/৭। মাহমুদুল্লাহ অর্ধশতক থেকে এক রান দূরে। আর সানজামুল ব্যাট করছেন ২৩ রানে।
এর আগে দ্বিতীয় দিনে উইকেট পরে তিন তিনটি। ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন মমিনুল ১৭৬ রান করে আউট হন।১৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭৬ রানের ইনিংসটি সাজান তিনি। মুমিনুলের পর মোসাদ্দেক হোসেন নেমেও বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৭তম ওভারে সেই হেরাথের বলেই মিডঅনে ক্যাচ দেন মোসাদ্দেক (৮)। মেহেদী হাসান মিরাজ (২০) ব্যাকওয়ার্ড পয়েন্টে বল পাঠিয়ে ৩ রান নিতে গিয়ে রানআউট হন।
বুধবার প্রথম দিনে বাংলাদেশ ৪ উইকেটে করে ৩৭৪ রান।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি