ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬

নিদাহাস ট্রফি

১৬ সদস্যের দলে তাসকিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় ত্রিদেশিয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে ফিরেছেন তাসকিন আহমেদ। সর্বশেষ সিরিজের দলে থাকা নতুনদের মধ্যে নাজমুল অপু, আবু জায়েদ রাহি আর আরিফুল হক জায়গা ধরে রেখেছেন।

নিদাহাস ট্রফির দলটা মূলত ১৫ জনের। তবে সাকিব আল হাসানের আঙুলের চোট পুরোপুরি সেরে না উঠায় একজন বাড়তি নিয়ে ১৬ জনের দল দেওয়া হয়েছে। তবে কাকে বাড়তি হিসেবে নেওয়া হয়েছে, সেটা পরিষ্কারভাবে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন নিদাহাস ট্রফিটি শুরু হচ্ছে আগামী ৬ মার্চ থেকে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা আর ভারত। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, ভারতের বিপক্ষে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, নুরুল হাসান সোহান এবং মেহেদী হাসান মিরাজ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি