ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬

টসে হেরে ব্যাটিং-এ ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ৬ মার্চ ২০১৮ | আপডেট: ২১:৩১, ৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীলংকার কলম্বোতে চলমান ত্রিদেশীয় সিরিজে টসে হেরে ব্যাট করতে নেমেছে ভারত। স্বাগতিক শ্রীলংকার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৭৮ রান নিয়ে ব্যাট করছে ভারত।

ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই শূন্য রানে আউট হন ওপেনার রোহিত শর্মা। এরপর শেখর ধাওয়ানের সঙ্গী হন সুরেশ রায়না। তবে তিনিও মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন।

চামিরার বলে মেন্ডিসের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন রোহিত। আর ফারনান্ডোর বলে বোল্ড আউট হন রায়না।

এক পাশ থেকে রানের চাকা সচল রাখেন শেখর ধাওয়ান। এরই মধ্যে টি-টুয়েন্টিতে ক্যারিয়ারের নিজের ৬ষ্ঠ অর্ধশতক তুলে নেন শেখর।

২৯ রানে অপারজিত মনিশ পাণ্ডেকে নিয়ে ব্যাট করছেন এই ওপেনার।

আজ মঙ্গলবার থেকে শ্রীলংকায় শুরু হয়েছে ত্রিদেশীয় নিদাহাস টি-টুয়েন্টি টুর্নামেন্ট।

আগামী বৃহস্পতিবার ৮ মার্চ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

//এস এইচ এস// টিকে    


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি