ঢাকা, মঙ্গলবার   ১২ মে ২০২৬

সাকিবকে থামানোর কথা ভাবছি: হাথুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪১, ১৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নিদাহাস ট্রফিতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার সর্বশেষ ম্যাচটি সাকিব আল হাসান খেলবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। শুক্রবারের ওই ম্যাচ নিয়ে এক ধরণের পরিকল্পনাও করছিলেন লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। কিন্তু ম্যাচের ঠিক আগ মুহুর্তে একজন ক্রিকেটার তার পরিকল্পনায় পরিবর্তন আনলো। একই সাথে তিনি ভাবছেন কিভাবে তাকে থামানো যায়। তিনি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

অবশ্য তিন বছর বাংলাদেশের কোচ থাকার সময় সাকিব সম্পর্কে পুরো ধারণা রয়েছে হাথুরুর। বাংলাদেশের প্রধান এ অস্ত্র যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেটা তিনি ভালো করেই জানেন।

এমনিতেই শুক্রবারের ম্যাচটি হয়ে গেছে অঘোষিত সেমিফাইনাল। যে দল জিতবে, সেই দল ভারতের বিপক্ষে ১৮ মার্চ ফাইনাল খেলবে। আর এই সমীকরণে `সাকিব ঠেকাও` রব উঠেছে লঙ্কান শিবিরে।

চন্দিকা হাথুরুসিংহে জানালেন তার পরিকল্পনার পরিবর্তনের কথা। তিনি বলেন, `আমরা জানি, ও খুব ভালো একজন খেলোয়াড়। সাকিব এলে ওদের সুবিধা হবে। তারা চাইলে একজন ব্যাটসম্যানকে বেশি খেলাতে পারবে, চাইলে একজন বোলারকেও। তবে সাকিবকে কীভাবে মোকাবিলা করতে পারি, আমরা সেটা নিয়ে ভাবছি। আমাদের ভালো ফলাফলের জন্য ওকে থামানো দরকার। কীভাবে ওর চার ওভার সামলানো যায়, ওর ব্যাটিংয়ের সময় কীভাবে বোলিং করতে পারি, সেটাই ভাবছি।

সাকিব থাকা মানে একজন বিশ্বমানের ব্যাটসম্যান এবং বিশ্বমানের বোলার দলে থাকা। হাথুরু বলেন, বাংলাদেশ দল ভাগ্যবান যে, সাকিবের মত বিশ্বসেরা একজন অল-রাউন্ডার তাদের সাথে আছেন। এটা হাথুরু ভালো করে জানলেও শিষ্যদের ওপর বাড়তি কোনো চাপ দিতে রাজী নন। আমরা সবাই জানি,

তিনি বলেন, সে র‍্যাংকিংয়ের এক নম্বর অল-রাউন্ডার। ওরা ভাগ্যবান যে, সাকিব ঠিক সময়ে সেরে উঠেছে। যদি সে অর্ধেক ফিটও হয়, তাহলে তাকে খেলানো ভালো হবে না। তবে দুই দলের মধ্যে এমন কিছু জানার বাকি নেই, যা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা যাবে।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি