ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

রাতে কোহলির মুখোমুখি মোস্তাফিজরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:০৪, ১৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

এবারের ইন্ডিয়ান প্রিমিয়া লিগে (আইপএল) মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের মোড় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে টান টান উত্তেজনায়। কিন্তু তারপরও তারা জয়ের দেখা পাচ্ছে না। ফিনিশিংয়ের মুহূর্তে বা শেষ ওভারেই খেই হারিয়ে মোস্তাফিজুর রহমানদের পরাজয়কে বরণ করতে হয়েছে তিন বার। শোচনীয় অবস্থায় থেকে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় মাঠে নামবে মুম্বাই।

ম্যাচের ফিনিশিং নিয়ে এখন চিন্তিত মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের আগে সেই কথাই তুলে ধরেছেন কিয়েরন পোলার্ড। তাম মতে, আমরা এই মুহূর্তে মনোবলে পিছিয়ে নেই। আমরা ম্যাচ কীভাবে শেষ করবো তা নিয়েই চিন্তা-ভাবনা করছি।

রোহিত শর্মার নেতৃত্বে থাকা ক্লাবটি তিন ম্যাচের তিনটিতে হেরে তলানিতে রয়েছে। অন্যদিকে মুম্বাইয়ের মতো তিনটি ম্যাচ খেললেও বেঙ্গালুরুর জয় রয়েছে একটি ম্যাচে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ছিল তাদের একমাত্র জয়।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি