ঢাকা, বৃহস্পতিবার   ২৭ আগস্ট ২০২৬

সানিয়া মির্জাকে ‘ফলো করেন’ মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:০০, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে চুটিয়ে প্রেম, পরে জাতিগত-সীমান্তসহ সব বাধা পেরিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হন সানিয়া মির্জা। এ নিয়ে ভারতের এ তারকা টেনিস খেলোয়ারকে কম কথা শুনতে হয়নি। সর্বশেষ ১৪ ও ১৫ আগস্ট ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবসে এক টুইটকে কেন্দ্র করে সানিয়াকে নিয়ে যে মন্তব্য হয় তা তো রীতিমতো সভ্যতার সীমা অতিক্রম করে।

এত যন্ত্রণার পর সানিয়ার জন্য খুশির খবর অপেক্ষা করছে। ভারতীয়দের কেউ কেউ সানিয়ার বিয়েকে মেনে না নিতে পারলেও দেশটির খোদ প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন। এমনকি তিনি সানিয়ার ফলোয়ারও হয়েছেন। এটি সানিয়ার জন্য নি:সন্দেহে একটি বড় সারপ্রাইজ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বের অন্যতম প্রভাবশালী টুইটার হ্যান্ডল যিনি ব্যবহার করেন সেই মোদিই টুইটারে ফলো করা শুরু করলেন সানিয়া মির্জাকে। তাও আবার রাখিবন্ধনের দিনে। তবে শুধু সানিয়া মির্জা নন, গত রোববার রাখিবন্ধনের দিন মোট ৫৫ জন নারী সেলিব্রেটিদের ফলো করা শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদি।

সানিয়া মির্জা ছাড়া বাকিদের মধ্যে রয়েছেন- পিটি ঊষা, অশ্বিনী পোনাপ্পা, করমন কৌর থান্ডি-র মতো অ্যাথলিটরা। রয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও শিশু অধিকাররক্ষা কর্মী স্বরূপ, সাংবাদিক রোমানা ইসার খান, শ্বেতা সিংহ, পদ্মজা যোশী, শীলা ভট্ট, শালিনী সিংহ।

অন্যান্য যে নারী সেলিব্রেটিদের ফলোয়ারের তালিকায় মোদি রয়েছেন তারা হলেন- কোয়েনা মিত্র, ভারত্তোলক কর্ণম মালেশ্বরী, চিত্র সাংবাদিক রেনুকা পুরী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে রাখি বন্ধনের শুভেচ্ছাও জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মোট দুই হাজার জনকে ফলো করেন। অন্যদিকে মোদির ফলোয়ারের সংখ্যা ২৬.৯ মিলিয়ন টুইটার ব্যবহারকারী।

সূত্র : নিউজ ১৮।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি