ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

এশিয়া কাপে খেলবেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আঙুলের চোটের কারণে এশিয়া কাপে খেলা অনিশ্চিত ছিল সাকিব আল হাসানের। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব এশিয়া কাপে খেলছেন।

সাকিবের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছে বিসিবি। এশিয়াকাপ পরবর্তী তার আঙ্গুলের অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন তিনি। এশিয়া কাপের আগে অস্ত্রোপচার না করালেও সমস্যা হবে না বলে জানিয়েছেন ফিজিও চিকিৎসক গ্রেগ হয়।

বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিবকে তিনি এশিয়া কাপে দেখতে চান। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ার ভার সাকিবের ওপর ছেড়ে দেন তিনি। গত সোমবার থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি