ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

মেক্সিকোকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ১৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:১৩, ১৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে আর্জেন্টিনার করদোবায় মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ওই দিন লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  

ঘরের মাঠে শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধের ৪৪তম মিনিটে ১-০ তে দলকে এগিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি। আর বিরতি থেকে ফিরে আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুণ হয়। কোচ লিওনেল স্কালোনির অধীনে পাঁচ ম্যাচে এটি আর্জেন্টিনার তৃতীয় জয়।

লিওনেল মেসির অভাব তেমন একটা পূরণ করতে পারলেন না অন্যরা। তবে মেক্সিকোকে নিজেদের মাঠে সহজেই হারিয়ে নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখল আর্জেন্টিনা।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি