ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ইতালিয়ান সিরিয়ে লিগে জুভেন্টাসের বড় জয়  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১২:৫৮, ২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইতালিয়ান সিরিয়ে লিগে ফিরেন্টিনার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। শনিবারের ওই খেলায় দারুন ছন্দে ছিল ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

দলের জয়ে একটি করে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, রদ্রিগো বেনতানকুর ও জিওর্জিও চিয়েল্লিনি। তারা একটি করে গোল পান।

দলের হয়ে ম্যাচের ৩১ মিনিটে প্রথম গোল পান বেনতানকুর। এরপর দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে চিয়েল্লিনি ব্যবধান দ্বিগুণ করেন। পরে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে সফলভাবে গোল আদায় করে নেন সিআর সেভেন খ্যাত রোনালদো।

শীর্ষস্থানে থাকা জুভিদের পয়েন্ট ৪০। এই লিগে ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয় নিয়ে শীর্ষে অবস্থান করছে দলটি। ১১ পয়েন্টের কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৮।

এমএইচ/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি