ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬

জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেন মেসি

প্রকাশিত : ১৫:৪৪, ৩১ মে ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি।

নিকারাগুয়ার সঙ্গে ৮ জুন মুখোমুখি হবে সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই ম্যাচকে সামনে রেখেই অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে দলের সবাই। দলের সঙ্গে ছিলেন তারকা ফুটবলার ও দলের বড় শক্তি লিওনেল মেসি।

বার্সা ফরোয়ার্ড মেসি থাকলে যে কোনও দলের সঙ্গে ভালো করা সম্ভব বলে মনে করছেন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সেই সঙ্গে এই অভিজ্ঞ মেসির উপরই বেশ আস্থা রাখছেন কোচ লিওনেল স্কালোনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি