ঢাকা, শুক্রবার   ১৩ মার্চ ২০২৬

গাম্বিয়ার কাছে হেরেছে মরক্কো

প্রকাশিত : ১১:০১, ১৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ঘরের মাঠে জয় বঞ্চিত হলো মরক্কো। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গাম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। আর নিজেদের শেষ ম্যাচেও আর্জেন্টিনার সঙ্গে ১-০ গোলে হেরেছিল দলটি। যেখানে গাম্বিয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।

প্রতিপক্ষের মাঠে এদিন প্রথমার্ধেই লিড পায় গাম্বিয়া। আর সেই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত দলটির। ম্যাচের ২৭তম মিনিটে গাম্বিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড মুসা বারো। পিছিয়ে পরে সমতায় ফেরার চেষ্ঠা চালালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি স্বাগতিকরা।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি