ঢাকা, শনিবার   ০২ মে ২০২৬

কোপায় ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারাল ব্রাজিল

প্রকাশিত : ১৫:৩০, ১৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে গোলই পেল না ব্রাজিল। ফলে ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

বাংলাদেশ সময় বুধবার সকালে সালভাদরে ‘এ’ গ্রুপের ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রতে। এতে এ গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। আর ২ ম্যাচ খেলে দুটিতেই ড্র করে ২ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা রয়েছে ৩ নম্বরে।

নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেনি সেলেকাওরা। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বেশ কয়েকটি আক্রমণ চালিয়েও গোলশূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে লড়াই করেও সাফল্যের দেখা পায়নি কোনও দলই। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি