ঢাকা, মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬

বিশ্বকাপের লীগ পর্ব শেষে পয়েন্ট টেবিল

প্রকাশিত : ১৩:৩৮, ৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

দেখতে দেখতে শেষ হয়ে আসছে দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেট। শেষ হয়ে গেছে লীগ পর্বের সব ম্যাচ। রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালের লাইন আপ ছিল, লীগ পর্বের প্রথম দল বনাম চতুর্থ দল এবং দ্বিতীয় দল বনাম তৃতীয় দল।

লীগ পর্বের শেষ ম্যাচে গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে বিশ্বকাপের লীগ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শেষ করল অজিরা। ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ভারত। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। আর ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষ করল নিউজিল্যান্ড।

এর ফলে আগামী মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে প্রথম সেমি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি বিরাট বাহিনী। অন্যাদিকে, বার্মিংহামে দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া।

চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্বকাপের লীগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে ১০ দলের কার অবস্থান কোথায়-


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি