ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ইনডোর এশিয়া কাপ হকি

আজ থাইল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ১৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ইনডোর এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে ফিলিপাইনকে ৯-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পায় লাল-সবুজের জার্সিধারীরা। আর এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখে বাংলাদেশ।

তাইতো নিজেদের শেষ ম্যাচের জয়ের ধারাবাহিকতায় স্বাগতিকদের বিপক্ষেও ধরে রাখতে চায় তারা।

প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ গোলে আর দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরাকের কাছে লাল-সবুজরা হেরেছে ৮-০ গোলের ব্যবধানে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি