ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

সেভিয়ার বিপক্ষে রাতে মাঠে নামবে লিভারপুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। বোস্টনের ফেনওয়ে পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

নিজেদের শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে লড়াই করে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে লিভারপুল। এই ম্যাচে সেভিয়ার বিপক্ষে জয়ের ধারায় ফিরতে চায় তারা। লিভারপুলের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ স্পোর্টিং ক্লাব।

এদিকে, ফর্মে রয়েছে সেভিয়া। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ চার ম্যাচে জয় পেয়েছে দলটি। আর সেই জয়ে অব্যাহত থেকে এই ম্যাচেও জয় চায় তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি