ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রাগ ওপেনের শিরোপা জিতলেন হালেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ১৭ আগস্ট ২০২০

সিমোনা হালেপ

সিমোনা হালেপ

Ekushey Television Ltd.

বেলজিয়ামের এলিস মার্টিনসকে সরাসরি সেটে পরাজিত করে লকডাউন পরবর্তী দ্বিতীয় ডব্লিউটিএ ইভেন্ট প্রাগ ওপেনের শিরোপা জিতেছেন শীর্ষ বাছাই সিমোনা হালেপ। রোববারের (১৬ আগস্ট) ফাইনালে বিশ্বের ২৩ নম্বর র‌্যাঙ্কধারী মার্টিনসকে ৬-২, ৭-৫ গেমে পরাজিত করেন। 

এই শিরোপা জয়ের পথে বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন্স ও বিশ্বের দুই নম্বর খেলোয়াড় ২৮ বছর বয়সী রুমানিয়ান তারকা হালেপ সময় নিয়েছেন এক ঘন্টা ৩৩ মিনিট। এটি তার ক্যারিয়ারের ২১তম ডব্লিউটিএ শিরোপা।

এর মাধ্যমে সেরেনা ও ভেনাস উইলিয়ামস, কিম ক্লাইস্টার্স ও পেট্রা কেভিতোভার পর পঞ্চম সফল খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন হালেপ।

ফাইনালের সে ম্যাচে প্রথম সেটে মার্টিনস ২-০ গেমে এগিয়ে গেলেও হালেপ টানা সাত ম্যাচে জয়ী হয়ে সেট জিতে নেন। দ্বিতীয় সেটে প্রথম থেকেই দূরন্ত গতিতে খেলে ৪-২ গেমে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্দান্ত ব্যকহ্যান্ডে মার্টিনস আগ্রাসী কৌশল দিয়ে ৫-৪ গেমে এগিয়ে যান এবং একইসাথে হালেপকে চাপে ফেলেন। 

কিন্তু এরপর ২৪ বছর বয়সী বেলজিয়ানের বিপক্ষে হালেপ তিনটি ম্যাচে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি