ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রীতি ম্যাচে ইউক্রেনের সঙ্গে জার্মানির ড্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৩ জুন ২০২৩

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউক্রেনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি। অন্য ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মরক্কো।

ঘরের মাঠে ৬ মিনিটে নিকোলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। 

ম্যাচের ১৮ মিনিটে সমতায় ফেরে ইউক্রেন। এর ৫ মিনিট পর জার্মান ডিফেন্ডার রুডিগারের আত্মঘাতি গোলে এগিয়ে যায় সফরকারীরা। 

বিরতির পর ব্যবধান ৩-১ করে ইউক্রেন। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো জার্মানদের বিপক্ষে জয়ের স্বপ্ন বুনছিল যুদ্ধ বিধ্বস্ত দেশটি। 

তবে ৮৩ মিনিটে কাই হাভার্টজ আর যোগকরা সময়ে পেনাল্টি থেকে কিমিচের গোলে হার এড়ায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। 

এদিকে, দুর্বল কেপ ভার্দের বিপক্ষে জিততে পারেনি কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি