ঢাকা, বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬

একই বিমানে ঢাকায় ফিরলেন সাকিব-মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১০ সেপ্টেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

পারিবারিক কারণে ছুটি নিয়ে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম। একই বিমানে ঢাকায় এসেছেন অধিনায়ক সাকিব আল হাসান।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা ম্যাচের আগেই ছুটি চেয়েছিনে মুশফিকুর রহিম। পরবর্তি ম্যাচের আগে চারদিন সময় পাচ্ছে বাংলাদেশ দল। সবকিছু বিবেচনা করে এই উইকেট রক্ষকের ছুটি মঞ্জুর করেছিল বোর্ড। 

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী রোববার সকালে দেশের ফেরেন মুশফিক। 

তবে নতুন খবর হলো একই ফ্লাইটে ফিরেছেন সাকিব আল হাসানও। ধারণা করা হচ্ছে, এই মুহূর্তে পরিবার ঢাকায় থাকায় তাদের সময় দিতেই দেশে ফিরেছেন সাকিব। 

১৩ সেপ্টেম্বর একই সঙ্গে দু’জনেরই দলের সোথে যোগ দেয়ার কথা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি