ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা হচ্ছে আজ। এর আগে এই দল ঘোষণাকে কেন্দ্র করে গতরাতে বিসিবি সভাপতির বাসায় বৈঠক করেছেন চন্ডিকা হাথুরুসিংহে-সাকিব আল হাসান।

বিশ্বকাপ খেলতে কাল দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। তবে কারা যাচ্ছেন বিশ্বকাপে, এখনো ঘোষণা করেনি বিসিবি। এদিকে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবিকে শর্ত দিয়ে রেখেছেন তামিম ইকবাল। সবগুলো ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কিনা, সেটা নিয়েও রয়েছে সংশয়। এরই মধ্যে মধ্যরাতে বিসিবি সভাপতির বাসায় হঠাৎ বৈঠক করলেন সাকিব ও হাথুরুসিংহে। আজ যেকোনো সময়ে ঘোষণা হবে বিশ্বকাপ দল। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি