আইআরজিসি কমান্ডারদের তথ্যের জন্য পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ১৬:১৩, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৪৯, ২৫ আগস্ট ২০২৬
ইরানের রেভোল্যুশনারি গার্ড বা আইআরজিসির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ মিলিয়ন বা এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ অ্যাকাউন্ট এক্স-নেটে দেওয়া এক বার্তায় লিখেছে, “এই ব্যক্তিরা বিপ্লবী গার্ডের এমন সব ইউনিটের নেতৃত্ব দেন, যারা সশস্ত্র হামলার মাধ্যমে মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করেছে এবং ধ্বংসাত্মক সাইবার অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আঘাত হেনেছে।”
এই তালিকায় রয়েছেন- বিপ্লবী গার্ডের কমান্ডার আহমদ ভাহিদি, খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি এবং গার্ডের সাইবার বিভাগের কমান্ডার হামিদরেজা লাশগারিয়ান।
তালিকায় আরও রয়েছেন আইআরজিসির সাবেক মহাকাশবাহিনী কমান্ডার সাঈদ আগাজানির নাম এবং আইআরজিসির গোয়েন্দা বিভাগের কমান্ডার মাজিদ খাদেমির নাম। সাম্প্রতিক যুদ্ধে তারা দুজনই নিহত হন।
সূত্র: বিবিসি
এএইচ
আরও পড়ুন










