ঢাকা, শনিবার   ২১ নভেম্বর ২০২৬

আমরা ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইদানি জানিয়েছেন, নিরাপত্তা চুক্তি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে এবং তা পুনরায় শুরুর কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

সংবাদমাধ্যম রয়টার্সকে আল-শাইদানি বলেন, বর্তমানে আমরা ইসরায়েলকে বিশ্বাস করি না। তিনি আরও জানান, গত সপ্তাহে সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েলি বোমা হামলার পর উভয় পক্ষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি বলেন, দামেস্ক আশা করছে আলোচনা শীঘ্রই আবার শুরু হবে এবং ওয়াশিংটন “ইসরায়েলকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য ক্রমাগত চাপ প্রয়োগের চেষ্টা করছে”।

আল-শাইদানি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক শক্তির ওপর ব্যর্থ নির্ভরতার অভিযোগ আনেন।

“ইসরায়েল গায়ের জোরে নিজেদের নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করেছে, কিন্তু তাতে সফল হয়নি। অন্যদিকে সিরিয়া সমঝোতা, শান্তি ও কূটনীতির পথে এগিয়ে আসার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে।”

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি