ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

সাভার প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সাভারে গার্মেন্টস শিল্পের রাজধানী খ্যাত শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানার দুই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানাটির কয়কশতাধিক শ্রমিক। 

তীব্র শীতে সকালে কারখানায় এসে বকেয়া বেতন না পেয়ে অবস্থান নিয়ে কর্তৃপক্ষের কোন আশ্বাস না দেয়ায় শনিবার ১২টার দিকে প্রায় দুই ঘন্টা আশুলিয়ার পূর্বসদরপুর চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন প্রজ্ঞা ফ্যাশন লি. কারখানার কয়েক শতাধিক শ্রমিক।

বিক্ষুব্ধ শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, চলতি মাসসহ দুই মাসের বেতন না দিয়ে কারখানার মালিক ফারুক হোসেন তালবাহানা করতে থাকে। গত কয়েক দিনে চারবার কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দেন। বারবারই কোনো না কোনো অজুহাত দখিয়ে তাদের বেতন দেয়নি কর্তৃপক্ষ৷ তাই বেতন ভাতার দাবিতে কাজ বন্ধ করে কারখানার সামনে সড়কে নেমে অবরোধ করে আন্দোলন করেন তারা। 

নাম না প্রকাশ করার শর্তে কারখানাটির কয়েকজন শ্রমিক জানান, প্রতি মাসেই বেতন নিয়ে কারখানার মালিক তাদের সঙ্গে নানা তালবাহানা করেন৷ শ্রমিকরা বেতন না পেয়ে বাড়িওয়ালাদের তাগিদ পোহাতে হচ্ছে। বেতন- ভাতা না পাওয়ায় খেয়ে না খেয়ে মানবেতর দিনযাপন করছেন অনেক শ্রমিক।

এ বিষয়ে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমন শিকদার বলেন, দীর্ঘ দিন ধরে এই কারখানার শ্রমিকরা বেতন ভাতা না পেয়ে নানা সমস্যায় ভুগছেন। কারখানার মালিক বার বার বেতন দেওয়ার কথা বলে শ্রমিকদের সাথে প্রতারনা করছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে কারখানার মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে অতি তারাতাড়ি যেনো বিষয়টি সমাধান হয় সে বিষয়ে চেষ্টা চলছে। 

কারখানাটির চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বাকি কাজগুলো শেষে আগামী মঙ্গলবার সকালে শ্রমিকদের বেতন দেওয়ার কথা সাংবাদিকদের জানান।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি