ঢাকা, বুধবার   ০৮ এপ্রিল ২০২৬

ইরানে আটক দুই ফরাসি নাগরিক মুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ৮ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সহায়তা করা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

গত বছর ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে কোহলার ও প্যারিসকে দীর্ঘ কারাদণ্ড দেয়। তারা ২০২২ সালের মে মাসে পর্যটক হিসেবে ইরান সফরের সময় গ্রেফতার হন।

ফ্রান্স আগে অভিযোগ করেছিল, কোহলার ও প্যারিসকে ইরান অন্যায়ভাবে আটক করে রেখেছে এবং তাদেরকে এমন পরিস্থিতিতে রাখা হয়েছিল, যা নির্যাতনের শামিল। 

তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি