ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

ইরানে স্কুলে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ১ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:০৯, ১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। 

ইরানের মিজান নিউজ এজেন্সির তথ্যের বরাতে এ কথা জানিয়েছে আল–জাজিরা।

খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে গতকাল শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে মিনাবের প্রসিকিউশন দপ্তর।

ওই স্কুলে শনিবার সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের ২৪টি প্রদেশজুড়ে চালানো এই হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত এবং অন্তত ৭৪৭ জন আহত হয়েছেন।  

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। এ জন্য দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। 

ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও মারা গেছেন। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড কমান্ডার ও প্রতিরক্ষামন্ত্রী হামলায় মারা গেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি