ইরানের নতুন নেতৃত্ব আমার সঙ্গে আলোচনা করতে চায় : ট্রাম্প
প্রকাশিত : ২৩:২৪, ১ মার্চ ২০২৬
দীর্ঘদিনের উত্তেজনা ও সাম্প্রতিক সামরিক সংঘাতের আবহে ইরান ইস্যুতে এক চাঞ্চল্যকর মোড় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সাময়িকী ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বর্তমান নতুন নেতৃত্ব তাঁর প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিনি তাতে সম্মতি দিয়েছেন।
দ্য আটলান্টিক ম্যাগাজিনের উদ্ধৃতি অনুযায়ী তিনি বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলতে সম্মত হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’
ট্রাম্প আরো বলেন, ‘তাদের আরো আগেই এটি করা উচিত ছিল। যা করা খুবই বাস্তবসম্মত ও সহজ ছিল, তা তাদের আরো আগেই দেওয়া উচিত ছিল। তারা অনেক দেরি করেছে।’
আলোচনা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
এমআর//
আরও পড়ুন










