ইরানের লিডারশিপ কাউন্সিলে নিয়োগ পেলেন আলিরেজা আরাফি
প্রকাশিত : ১৯:৩৯, ১ মার্চ ২০২৬
গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফিকে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয় বিচারবিদ সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে।
রোববার (১ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের নতুন নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস।
আলিরেজা আরাফি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই এর সঙ্গে এই অস্থায়ী নেতৃত্ব পরিষদে দায়িত্ব পালন করবেন।
এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনজ্ঞের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি কাউন্সিল অস্থায়ীভাবে দেশের সমস্ত নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে।
সরকারি ঘোষণায় বলা হয়, এই তিন শীর্ষ নেতা মিলে অন্তর্বর্তীকালীন সময় তদারকি করবেন এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
এমআর//
আরও পড়ুন










