ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০
প্রকাশিত : ১০:৪৬, ২ মার্চ ২০২৬
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই শিশু।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর। খবর আল–জাজিরার।
গত শনিবার এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছেই। নিহতদের সবাই শিশু। ওই স্কুলে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল।
কেরমানপুর আরও জানান, তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
এএইচ
আরও পড়ুন










