ঢাকা, বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬

এক দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩২, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

 সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটিতে, একজন ময়মনসিংহ বিভাগে এবং একজন রংপুর বিভাগে মারা গেছেন।

এর আগে চলতি বছরে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৯ জনের মৃত্যুর রেকর্ড হয় গতকাল। এ দিন হাসপাতালে ভর্তিও হয়েছিলেন রেকর্ড ১ হাজার ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযাহী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩৩ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৯৩৮ জন।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি