ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

একুশে টিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর কারওয়ান বাজারে একুশে টেলিভিশনের ভবনে (জাহাঙ্গীর টাওয়ার) লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে ভবনটির নিচ তলায় ‘পেয়ালা’ কফি হাউজে আগুনের সূত্রপাত্র। 

তাৎক্ষণিক খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো একটি ইউনিট যোগ দেয়। এর কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।   

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি