ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

একুশে টিভিতে সংবাদ প্রচার, সেই পরিবারের পাশে ছাত্রদল সেক্রেটারি নাছির

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

“পঁচা পান্তা ভাত খেয়ে সেহরি ও ইফতার” শীর্ষক সংবাদ একুশে টেলিভিশনে প্রচারের পর মানবেতর জীবনযাপন করা পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।  

নাছির উদ্দিন নাছিরের পক্ষ থেকে অসহায় ওই পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজাদ।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা জানান, টেলিভিশনে অসহায় মায়ের পঁচা পান্তা ভাত খেয়ে সেহরি ও ইফতার করার হৃদয়বিদারক চিত্র প্রচারের পর বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদকর নজরে আসে। এরপর তিনি দ্রুত মানবিক সহায়তার উদ্যোগ নেন। 

সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই নারী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবানদের এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

স্থানীয়রা বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের ফলে মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

অসহায় মানুষের দুর্দশা তুলে ধরলে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে আসে এই ঘটনাই যেন তার বাস্তব প্রমাণ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি