এনায়েতপুরে ইমপেরিয়াল স্কুলে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা
প্রকাশিত : ১৯:১০, ২৮ ডিসেম্বর ২০১৯
সিরাজগঞ্জ জেলার মেধাবী বিদ্যাপিঠ এনায়েতপুর থানার গোপরেখীর ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের বাৎসরিক ফলাফল প্রকাশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে সমাজ-সেবক স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ফজলুল হক সরকারের সভাপতিত্বে বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, সহকারী কর্মকর্তা খোরশেদ আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার, স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল জলিল তালুকদার, স্কুলের অধ্যক্ষ এনামুল হক, পরিচালক আবু ইউসুফ মুক্ত, প্রমুখ বক্তব্য রাখেন।
পরে স্কুলের কৃতি ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়।
কেআই/এসি
আরও পড়ুন










