ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

এশিয়া কাপে বোলিংয়ে শীর্ষে মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:২৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপের চলতি আসর শেষ করেছে ভারতীয় ক্রিকেট দল। সপ্তম বারের মতো এই ট্রফি নিজেদের ঘরে তুলে নিয়েছে তারা। এর মধ্য দিয়ে সাফল্যের পথে আর এক ধাপ এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে যে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে সেটা ইতোমধ্যে বিশ্ব ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে।   

যদিও পুরো টুর্নামেন্টে ভারতের প্রধান শক্তির দিক ছিল টপঅর্ডার ব্যাটিং, তেমনি বাংলাদেশের প্রধান শক্তি ছিলো টাইগারদের অগ্নিঝরা বোলিং। এই টুর্নামেন্ট শেষে দুই দলের সেরা দুই খেলোয়াড়ের নাম তালিকায় আলাদাভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের নাম।

টুর্নামেন্টে ৬ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ। তার সমান ১০ উইকেট রয়েছে কুলদ্বীপ যাদভ ও রশিদ খান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন শিখর ধাওয়ান। টুর্নামেন্টে দুই সেঞ্চুরিসহ তার রান মোট ৩৪২। এক সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৩০২ রান করে এ তালিকার তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। 

এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

১. শিখর ধাওয়ান (ভারত): রান – ৩৪২, সর্বোচ্চ – ১২৭, গড় - ৬৮.৪০

২. রোহিত শর্মা (ভারত): রান – ৩১৭, সর্বোচ্চ - ১১১*, গড় - ১০৫.৬৬

৩. মুশফিকুর রহিম (বাংলাদেশ): রান – ৩০২, সর্বোচ্চ – ১৪৪, গড় - ৬০.৪০

৪. মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান): রান – ২৬৮, সর্বোচ্চ ১২৪, গড় - ৫৩.৬০

৫. হাশমতউল্লাহ শহীদি (আফগানিস্তান): রান – ২৬৩, সর্বোচ্চ ৯৭*, গড় - ৬৫.৭৫

এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা

১. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ): উইকেট – ১০,  সেরা বোলিং - ৪/৪৩

২. রশিদ খান (আফগানিস্তান): উইকেট – ১০, সেরা বোলিং - ৩/৪৬

৩. কুলদ্বীপ যাদভ (ভারত): উইকেট – ১০,  সেরা বোলিং - ৩/৪৫

৪. জাসপ্রিত বুমরাহ (ভারত): উইকেট – ৮, সেরা বোলিং - ৩/৩৭

৫. সাকিব আল হাসান (বাংলাদেশ): উইকেট – ৭, সেরা বোলিং - ৪/৪২

এশিয়া কাপে সেরা জুটির তালিকা

১. রোহিত শর্মা-শিখর ধাওয়ান (ভারত): ২১০, পাকিস্তানের বিপক্ষে

২. নিজাকাত খান-আংশুমান রাঠ (হংকং): ১৭৪, ভারতের বিপক্ষে

৩. বাবর আজম-ইমাম উল হক (পাকিস্তান): ১৫৪, আফগানিস্তানের বিপক্ষে

৪. মুশফিকুর রহিম-মোহাম্মদ মিঠুন (বাংলাদেশ): ১৪৪, পাকিস্তানের বিপক্ষে

৫. মুশফিকুর রহিম-মোহাম্মদ মিঠুন (বাংলাদেশ): ১৩১, শ্রীলঙ্কার বিপক্ষে

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি