ঐক্যমত গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
প্রকাশিত : ১৬:১৮, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৩৬, ১০ মার্চ ২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম খান এমপি, মো. আবুল হাসনাত এমপি ও মো. নূরুল ইসলাম এমপি।
এ সময় উভয়পক্ষ জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠক সংসদকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমআর//
আরও পড়ুন










