ঢাকা, সোমবার   ৩০ মার্চ ২০২৬

কামারখন্দে বাসচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫৬, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় হাবিবর রহমান (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবর রহমান সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামরে মৃত আযান আলীর ছেলে। 

বঙ্গবন্ধু সেতু পশ্চমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোসাদ্দেক হোসেন জানান, ঝাঐল ওভারব্রীজ এলাকায় মহাসড়ক পারাপাররে সময় ওই ৩ পথচারীকে চাপা দেয় হানিফ পরিবহনের একটি বাস। এতে ৩ জন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাবিবর রহমানকে মৃত ঘোষণা করেন।  খবর পেয়ে পুলিশ ঘাতক বাসটি জব্দ করে এবং মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি