গোপালগঞ্জে হাসপাতালের করিডোরে ডায়রিয়া রোগীর চিকিৎসা (ভিডিও)
প্রকাশিত : ১৫:০৪, ১৯ মে ২০২১
গোপালগঞ্জ সদর হাসপাতালে শয্যা সংকটে করিডোরে চলছে ডায়রিয়া রোগীদের চিকিৎসা। গরম আর নোংরা পরিবেশে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। কর্তৃপক্ষ বলছেন, সাধ্য মতো চিকিৎসা সেবা দিচ্ছেন তারা।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে রোগির চাপ, ঠাঁই হচ্ছে না। তাই ওয়ার্ডের বাইরে করিডোরে থাকতে হচ্ছে রোগীদের।
গরম আর অস্বাস্থ্যকর পরিবেশে আরও অসুস্থ হয়ে পড়ছেন বলে জানায় রোগীরা। এছাড়া ওয়ার্ডে একটি মাত্র টয়লেট থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।
রোগী ও স্বজনরা জানান, একটা মাত্র টয়লেট থাকার কারণে দীর্ঘসময় সিরিয়ালে দাঁড়িয়ে থেকে টয়লেটে যেতে হয়। রাতে ঘুমাতে পারি না মশার কামড় ও দুর্গন্ধে।
কর্তৃপক্ষও বলছে শয্যা ও স্যালাইন সংকট রয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, প্রতিটি রোগীর ভর্তির সাথে অন্তত এক ব্যাগ স্যালাইন কিংবা দুই ব্যাগ স্যালাইন দেয়া হয়েছে। এর বাইরে প্রয়োজন হলে রোগীদের কিনতে হচ্ছে। কিন্তু স্যালাইন ও অন্যান্য এ্যান্ডিবায়োটিক ওষুধ পর্যাপ্ত আছে এবং পাচ্ছে।
হাসপাতালের ডায়রিয়া রোগীদের চিকিৎসার সেবায় মান ও পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ, এই প্রত্যাশা ভুক্তভোগীদের।
দেখুন ভিডিও :
এএইচ/এসএ/
আরও পড়ুন










