ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

ঘোড়াঘাটে ৩`শ বোতল ফেনসিডিলসহ আটক ১

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২২, ২৩ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রী বেশে ফেনসিডিল পাঁচারকালে অভিযান চালিয়ে ৩'শ বোতল ফেনসিডিলসহ সিরাজ ফকির (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১১টায় ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সোমবার সকালে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক সিরাজ ফকির নড়াইল জেলার লোহাগড়া থানার দেবী গ্রামের মৃত সামসুল ফকিরের ছেলে।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফজলার রশিদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রবিবার রাত ১১টায় ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসময় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পাশে দুটি বস্তা নিয়ে বসে থাকা এক ব্যক্তিকে সন্দেহ হলে তাকে আটক করে তার কাছে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে ৩'শ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। সে ফেনসিডিলগুলো নিয়ে ঘোড়াঘাট থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্য যাওয়ার জন্য ঢাকাগামী গাড়ির অপেক্ষা করছিল।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি