ঢাকা, শুক্রবার   ২০ মার্চ ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১৬ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

আজ সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সময়ে পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময় জানানো হবে।

এদিকে আজ দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, করোনাভাইরাস সতর্কতায় আগামীকাল ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

অরপদিকে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে।

আজ সোমবার নিজ কার্যালয়ের লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি