ঢাকা, শনিবার   ২১ মার্চ ২০২৬

জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও হুইল চেয়ার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫২, ২৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাটে লাল-সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে দুই শতাধিক দুস্থ ও অসহায় প্রতিবন্ধীকে কম্বল ও দশটি হুইল চেয়ার দেওয়া হয়।

কম্বল ও হুইল চেয়ার বিতরণ উপলক্ষে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া মণ্ডল শিমুলের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, জেলা পরিষদ সদস্য প্রভাষক সুমন কুমার সাহা, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ও সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা।

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, কনকনে ঠাণ্ডায় জয়পুরহাটের প্রতিবন্ধীরা শীতের কম্বল পেয়ে মহাখুশি। যার যার অবস্থান থেকে আমাদের এসব প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো উচিত।

আলোচনা শেষে প্রতিবন্ধীদের নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি