ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে রোকেয়া দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২৭, ৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ী’ এই পতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপন ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।  এতে বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা।

পরে জেলার নির্বাচিত ৯ জন শ্রেষ্ঠ জয়ীতার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি