ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

ট্রাক চাঁপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩১, ৯ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁয় ট্রাক চাপাঁয় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া জগার মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভিমপুর মধ্যপাড়া গ্রামের সুখেন্দ্রনাথ বর্মনের ছেলে পরিতোষ চন্দ্র বর্মন(৪৫) ও তার শ্যালক নিয়ামতপুর উপজেলার মাদমালাহার গ্রামের মহাদেব চন্দ্রের ছেলে জয়দেব
বর্মন(৩০)। 

স্থানীয়রা জানান, বুধবার রাত প্রায় ৮টার দিকে পরিতোষ তার শ্যালক জয়দেবকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে জেলা সদর নওগাঁ থেকে
কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। ঘটনাস্থলে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে ওই মোটরসাইকেলটিকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে  নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে নিহত দুইজনের লাশ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল
থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় থানায় একটি মামলা দায়েরের
প্রস্ততি চলছে।
কে আই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি