ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান—এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের আধা সরকারি গণমাধ্যম ইরনার খবরে এই তথ্য জানানো হয়েছে।

ইরনার খবরে বলা হয়েছে, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এরই মধ্যে পাঠিয়েছে। প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, সাময়িকভাবে নয়,স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে এই সমস্যার কোন সমাধান হবে না।

এসময় দেশটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ওপর জোড় দেয় বলেও ইরনার খবরে বলা হয়েছে। এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি