ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্রায় এক ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে সিঙ্গেল লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ জানান, শনিবার ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারীতে আসার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এ সময় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি