ঢাকা, বুধবার   ১৮ মার্চ ২০২৬

তেহরানে আলি লারিজানি ও সোলাইমানির জানাজা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ১৮ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানির জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, জানাজায় দেশটির উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ সমবেত হন। লারিজানি ও সোলাইমানির কফিন তেহরানের প্রধান সড়কগুলো দিয়ে নিয়ে যাওয়া হলে উপস্থিত জনতা শোক প্রকাশের পাশাপাশি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত সোমবার ও মঙ্গলবার তেহরানে পৃথক বিমান হামলায় লারিজানি ও সোলাইমানি নিহত হন। আলী লারিজানি ইরানের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি দেশটির পার্লামেন্টের স্পিকার এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু আলোচনায় ইরানের নেতৃত্ব দিয়েছিলেন। অন্যদিকে, গোলামরেজা সোলাইমানি গত ছয় বছর ধরে আইআরজিসির অভ্যন্তরীণ বাহিনী বাসিজের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি