ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন আরও ১৯ জন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৩, ২৯ মে ২০২১

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া আরও ১৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। 

শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। সব প্রক্রিয়া শেষে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) মেহেরপুর হোটেলে নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতাম‚লক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকেল ৫টা পর্যন্ত ১৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত ১৩ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৭২৫ জন বাংলাদেশি দেশে ফিরলেন। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, শনিবার ১৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তবে এদের কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি