ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

দুই শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নরসিংদীর পলাশে পথচারী দুই শিশুকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে বেগম (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাঝেরচরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেগম গাজীপুর জেলার সাওরহিদ গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশ উপজেলা সদর থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী জেলা সদরে যাচ্ছিল। পথে মাঝেরচর এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারী দুই শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা ৫ যাত্রী আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেগম নামে একজনকে মৃত ঘোষণা করেন। 

চালকসহ আহত আরও ৩ যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। মীম নামে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি