দোহারে মাদক সেবনের দায়ে কারাদণ্ড
প্রকাশিত : ১৫:২৭, ২২ মার্চ ২০২১
ঢাকার দোহারে মাদক সেবনের দায়ে জলিল ওরফে করিম (৫৫) নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিনদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এই সাজা দেন।
আজ সকাল ১০টায় উপজেলার ওয়ান ব্যাংকের মোড় থেকে মাদক সেবন অবস্থায় জলিল ওরফে করিমকে আটক করে দোহার থানা পুলিশ। পরে জলিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিনদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সাজাপ্রাপ্ত জলিল ওরফে করিম উপজেলার চরকুশাই গ্রামের আক্কেল আলী মৃধার ছেলে।
এএইচ/এসএ/
আরও পড়ুন










